ছবি: সংগৃহীত
সিলেটের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জনের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার ১৩ মে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিক বরাদ্ধ দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা সমর কুমার পাল।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদাত লাহিন মিয়া পেয়েছেন ঘোড়া প্রতিক, রফিকুল ইসলাম কিরণ পেয়েছেন কাপ-পিরিচ প্রতিক, আওলাদ আলী রেজা আনারস প্রতিক, মাহমুদ আলী মোটর সাইকেল ও আমজদ আলী হেলিকপ্টার প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার খোকন (উড়োজাহাজ),আফজাল হোসেন (মাইক),আতাউল হক (বই),শহিদুজ্জামান (টিউবওয়েল),আব্দুস সামাদ (চশমা),ইজাজুল হক রনি (বৈদ্যুতিক বাল্ব),রকিব আহমদ (তালা) ও নজরুল ইসলাম (টিয়াপাখি)প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লা আল মামুন বা তার কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় তাকে কোন প্রতিক বরাদ্দ দেয়া হয়নি।
এস এইচ টি/




