প্রত্যাশা ২ প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

প্রত্যাশা ২ প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৩:১৬:২৬ পূর্বাহ্ন

প্রত্যাশা ২ প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত


সিলেটে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক পরিচালিত 'প্রত্যাশা ২' প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৩ মে) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেনসহ অভিবাসন বিষয়ের সাথে সম্পৃক্ত সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, 'প্রত্যাশা ২' প্রকল্পটি ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। বিদেশগামী নারী ও পুরুষদের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা তৈরি করা, বিদেশ ফেরত অভিবাসীদের কাউন্সিলিং করা পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এই প্রকল্পের লক্ষ্য বলে জানান তারা।

চলমান এ প্রকল্পের মাধ্যমে সুবিধা লাভ করেছেন সিলেটের বিভিন্ন এলাকার বিদেশ ফেরত নারী পুরুষেরা। এসকল সুবিধা ভোগীরা বলেন, প্রত্যাশা ২ প্রকল্পটির মাধ্যমে তারা ঘুরে দাঁড়িয়েছেন। বিদেশ থেকে নিঃস্ব হয়ে ফিরে আসার পর এ প্রকল্পের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে পেরেছেন বলেও জানান সুবিধাভোগীরা।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক