থাই এর কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

থাই এর কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৩:২৬:২১ পূর্বাহ্ন

থাই এর কাজে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তরুণের মৃত্যু


সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্টে রণকেলি দক্ষিণভাগ গ্রামের রাব্বি আহমদ (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন।

সোমবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত রাব্বি আহমদ রণকেলি দক্ষিণভাগ গ্রামের শামেল আহমদের পুত্র ও মদিনা থাই এন্ড গ্লাস প্রতিষ্ঠানে কাজ করতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কদমগাছের তল সংলগ্ন একটি বিল্ডিংয়ের দুতলায় থাই-এর কাজ করছিলেন রাব্বি আহমদ। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বিল্ডিংয়ের নিচে পড়ে গেলে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন থাকা অবস্থায় (সোমবার) সকাল ১১টার দিকে মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা শামেল আহমদ।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক