জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৩:৫৭:০০ পূর্বাহ্ন

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা


জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনে এই জরুরী সভার আয়োজন করা হয়।

জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি গিয়াস আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলালের পরিচালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হাছান আহমদ, সহ-সভাপতি অধ্যক্ষ এম. এ রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক লুৎফুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ, উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মিসবাউল করিম, সহ-ক্রীড়া সম্পাদক জগরুল ইসলাম, সদস্য সিনিয়র সাংবাদিক এম. এ হান্নান, ব্যাংকার ফখরুল ইসলাম, এডভোকেট তাজ উদ্দিন, মো: নজমুল ইসলাম প্রমুখ।

জরুরী সভায় আগামী বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বৃহত্তর জৈন্তিয়ার  (কানাইঘাট, জৈন্তাপুর, গোয়ানইনঘাট, কোম্পানীগঞ্জ) চারটি উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রেসক্লাব সহ সর্বত্র বৃক্ষরোপন করার সিদ্ধান্ত গ্রহন করেন তারা।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক