সিবিযুকস'র মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রা সফলে প্রস্তুতি সভা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সিবিযুকস'র মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রা সফলে প্রস্তুতি সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৪:১০:০০ পূর্বাহ্ন

সিবিযুকস'র মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রা সফলে প্রস্তুতি সভা


বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠন, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের যুব মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশের প্রবাসীদের সবধরণের দাবি উপস্থাপনের বলিষ্ঠ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শনিবার (১১ মে ) সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে আগামী ১৫ কেম বুধবার বেলা ১২.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে সিলেট সিটি কর্পোরেশন পর্যন্ত মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রা সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস'র বিভাগীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিবিযুকস'র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জল আহমদ, সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাধারণ সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল ও প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু।

প্রস্তুতি সভা থেকে মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে আগামী ১৫ মে বুধবার বেলা ১২.০০ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে সিলেট সিটি কর্পোরেশন পর্যন্ত মশারী নিয়ে প্রতিকী শোভাযাত্রায় সিলেট মহানগরীর সচেতন নাগরিকবৃন্দ সহ সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক