সিকৃবি সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষ: দুই নেতা বহিষ্কার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সিকৃবি সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষ: দুই নেতা বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৪:৩৩:৪১ পূর্বাহ্ন

সিকৃবি সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষ: দুই নেতা বহিষ্কার

রিয়াজুল ইসলাম রিয়াদ ও আরমান হোসেন


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রলীগ শাখার সহসভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসনকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (১৩ মে) বাংলাদেশ ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মো. তানভীর হোসেন স্বাধীন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, " বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াজুল ইসলাম (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) এবং আরমান হোসেনকে (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।"

এর আগে রবিবার বিকালে সিকৃবির আব্দুস সামাদ আজাদ হলের সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই নেতা ও তাদের অনুসারীরা। এতে অন্ততঃ ১০ জন আহত হন। 

এ ব্যাপারে সিকৃবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কখনোই শৃংখলাবিরোধী কোনো কাজের সাথে জড়িত থাকে না এবং তা প্রশ্রয়ও দেয় না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। 

গত ১০ মে রাতে সিকৃবি ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার দুইদিন না পেরোতেই সংঘর্ষে জড়ালো সিকৃবি ছাত্রলীগের দুটি গ্রুপ এবং বহিষ্কার হলেন দুই নেতা।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক