বিয়ানীবাজারে আশা এনজিওতে চুরি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে আশা এনজিওতে চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৫:০৬:২৪ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে আশা এনজিওতে চুরি


বিয়ানীবাজারের আশা এনজিও’র দুবাগ শাখায়  চুরির ঘটনা ঘটেছে। চুরির এ-ঘটনাকে  রহস্যজনক বলছে পুলিশ।

রোববার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার মেওয়া গ্রামের মস্তান আলীর বাড়িতে আশা এনজিও’র শাখা অবস্থিত।

আশা কর্মচারী মাসুম জানান, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ চক্র এনজিও’র শাখায় ঢুকে পড়ে। এরপর তারা আশা কর্মচারীদের জিম্মি করে ক্যাশে থাকা নগদ ৩৬ হাজার নিয়ে যায়।

তবে কাউকে মারধর করেনি বলে জানান তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করা দুবাগ বিটের এসআই শিমুল বিশ্বাস জানান, এ ঘটনায় রহস্য লুকায়িত আছে। রাত ৩টায় ঘটনা ঘটলেও পুলিশকে সকাল সাড়ে ৭টার দিকে জানানো হয়েছে।

তাছাড়া এতবড় ঘটনা আশপাশের আর কেউ জানে না বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক