অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি বিষয়ক মুক্ত আলোচনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি বিষয়ক মুক্ত আলোচনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৫:৪৪:৩০ পূর্বাহ্ন

অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি বিষয়ক মুক্ত আলোচনা


অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি (এনডিডি) বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকালে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে সিলেট জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এনএএএনডি প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এক মুক্ত আলোচনা ও কর্মশালার আয়োজন করা হয়।

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ’র সভাপতিত্বে ও কোহেলী রানী রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো: আব্দুল মান্নান খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপী বেগম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. মো: দিদার চৌধুরী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এনএএএনডি প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার সহকারী প্রকল্প পরিচালক এ. এস. এম ফজলে রাব্বি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক