বিকাশ প্রতারক বানিয়ে কোম্পানীগঞ্জ থানায় পল্লী চিকিৎসককে আটকে রেখে নির্যাতন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

পুলিশ সুপার বরাবরে অভিযোগ

বিকাশ প্রতারক বানিয়ে কোম্পানীগঞ্জ থানায় পল্লী চিকিৎসককে আটকে রেখে নির্যাতন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৭:০০:২৬ পূর্বাহ্ন

বিকাশ প্রতারক বানিয়ে কোম্পানীগঞ্জ থানায় পল্লী চিকিৎসককে আটকে রেখে নির্যাতন


থানায় আইনী সহযোগিতা চাইতে গিয়ে কোম্পানীগঞ্জে এক পল্লী চিকিৎসক হয়রানির শিকার হয়েছেন। এ ব্যাপারে চিকিৎসক এমরান আলী সিলেটের পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। চিকিৎসক এমরান আলী কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলীখাল ইউনিয়নের দলইরগাও মাঝপাড়া গ্রামের মো. মঈন উদ্দিনের ছেল।

ভুক্তভোগী চিকিৎসক অভিযোগ পত্রে উল্লেখ করেন, গত ২১ মার্চ তার একটি অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় যান। ফুফুর মামলার বিষয়ে কথা বলায় এএসআই জালাল উদ্দিন তার সাথে অশালীন ব্যবহার করেন। 

থানার ওসি এবং ওসি তদন্তসহ অন্যান্য পুলিশ মিলে তাকে থানায় আটকে নির্যাতন করেন। এক পর্যায়ে পুলিশ জনৈক ফখরু মিয়ার সহযোগিতায় তাকে বিকাশ প্রতারক বানিয়ে টাকা আদায় করেন। পুলিশের নির্যাতনের কারণে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন ওই পল্লী চিকিৎসক।

তিনি আরো অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে পুলিশ কর্মকর্তা ও ফখরু মিয়া তাকে ভয়ভীতি দেখাচ্ছেন। বর্তমানে তিনি চরম আতংকে দিন কাটাচ্ছেন বলেও জানান।

পুলিশ সুপারের নিকট অভিযোগ দাখিলের পর পুলিশের দালাল স্থানীয় ইউপি সদস্য ফখরু মিয়া অভিযোগকারী চিকিৎসক এমরান আলীকে মুঠোফনে যোগাযোগ করে প্রাণে হত্যার হুমকি প্রধান করেন। পরে তিনি এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-২৬১৫/তারিখ- ২৯/০৪-২০২৪ইং। 

থানা পুলিশের এহেন কর্মকান্ডে আতঙ্কে রয়েছেন চিকিৎসক এমরান আলী। থানা পুলিশ যেকোন সময় কাতে তোলে নিয়ে যেকোন বিপদে ফেলতে পারেন। তাই তিনি প্রশাসনের উর্দ্ধতনকর্তৃপক্ষের নিকট আশু হস্থক্ষেপ কামনা করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক