ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৭:১৬:৫২ পূর্বাহ্ন

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী


বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী পেয়েছেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির মধুবন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে রবিবার (১২ মে) রাতে এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউসুফ আলীকে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, মো. নুরুল ইসলাম।

২০২৩-২০২৪ সনের নির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বরাবর গত ১১ মে একটি অব্যাহতি পত্র দাখিল করেন। যার প্রেক্ষিতে সভাপতি পদ শূন্য হয়ে যাই। এসোসিয়েশনের গঠতন্ত্র অনুসারে সিনিয়র সহ-সভাপতি মো. মো. ইউসুফ আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বছরের (৩১ জুলাই) সোমবার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মো. আব্দুল বাতিন ফয়সল।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক