ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিনের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিনের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৭:২২:৫১ পূর্বাহ্ন

ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিনের পিতার  মৃত্যুতে বিভিন্ন মহলের শোক


সিলেট নগরীর জল্লারপাড় রোডস্থ শাহ জালাল (রঃ) হোমিও মেডিকেয়ারের স্বত্বাধিকারী, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিনের পিতা লালাবাজার ব্যবসায়ী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পশ্চিম ভালকি জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী মোঃ আব্দুল মান্নান আর নেই। তিনি সোমবার দুপুরে দক্ষিণ সুরমা তেতলী ইউনিয়নের পশ্চিম ভালকিস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না-------রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রাত ৯ টায় পশ্চিম ভালকি জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ ডাঃ মোহাম্মদ গিয়াস উদ্দিনের পিতা মোঃ আব্দুল মান্নানের মৃত্যুতে

হাজী আলাউদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান জুয়েল আহমদ,  দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, বিশ^নাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রোটাঃ শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জালাল, প্রচার সম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ আহমদ, লালাবাজার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোহিত, সাধারন সম্পাদক জুনেদ আহমদ, জালালপুর ফাউন্ডেশনের সভাপতি মজমিল আলী, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক