হোটেল শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জেলা ছাত্রদলের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

হোটেল শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জেলা ছাত্রদলের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৭:৪৯:৪৫ পূর্বাহ্ন

হোটেল শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জেলা ছাত্রদলের


 সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রদল সিলেট জেলা।

জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ (শান্ত) স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

উল্লেখ্য যে, ১ মে মহান মে দিবসের কর্মসূচী পালনকে কেন্দ্র করে সিলেটের কতিপয় রেস্টুরেন্ট মালিক সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলায় হোটেল শ্রমিকনেতা শাহিন আহমদ, রুবেল মিয়া এবং এজহার বহিভূত সাগর আহমদকে পুলিশ ধৃত করেন। গ্রেফতারকৃত নেতৃবৃন্দ এবং মামলার এজহার ভুক্ত সকলেই ১মে সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটের কোর্ট পয়েন্টে  বাংলাদেশের জাতীয় ফেডারেশন ‘বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ’-০৫ এর কর্মসূচীতে অবস্থান করছিলেন।

সংগঠনের মধ্যে দালাল সৃষ্টি, প্রাণ নাশের হুমকি উপেক্ষা করে যখন হোটেল শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে অগ্রসর হচ্ছে। তখন মালিকরা মিথ্যা মামলা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে শ্রমিকদের হয়রানি করে চলছে।

নেতৃবৃন্দ হোটেল শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হোটেল শ্রমিকদের হয়রানি না করার অনুরোধ করা হয় এবং এই মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক