সিলেটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সিলেটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৮:৪৫:১৫ পূর্বাহ্ন

সিলেটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন


ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ মে) সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ সুইমিং পুলে এ সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা মহীউদ্দীন শীরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম, প্রধান শিক্ষক মো: আব্দুল মুনিম, ইউনিসেফের সিপিসিএম পলাশী মজুমদার, সিএফ আখি আক্তারসহ আরো অনেকে।
উক্ত প্রশিক্ষণে জেলা ক্রীড়া অফিস, সিলেটের ব্যবস্থাপনায় জার্সি, প্যান্ট ও সাঁতারের অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক