গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, দাফন সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, দাফন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ১০:৩২:৫০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, দাফন সম্পন্ন

ছবি: নিজস্ব


গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত কিশোর রাব্বি আহমদের মৃত্যু হয়েছে। সে গোলাপগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের রণকেলী দক্ষিণভাগের শামেল আহমদের পুত্র। তার বয়স মাত্র ১৭ বছর।

সোমবার সকালে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার ইন্তেকাল হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।একইদিন বাদ আসর রণকেলী দক্ষিণভাগ জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় গুরুস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মরহুমে জানাজায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, প্রবীণ শিক্ষাবিদ আব্দুস সামি চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান, ফারুক আলী,পরিবহন শ্রমিক নেতা পুতুল আহমদসহ বিভিন্ন পেশার মানুষজন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী এলাকায় একটি একটি বাসার থাই এর কাজ করার সময় মৃত রাব্বি আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। সে গত পাঁচ দিন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক