ছবি: নিজস্ব
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ২১ শে মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাঠে রয়েছে হেভিওয়েট ৩ চেয়ারম্যান প্রার্থী। তিন প্রার্থী ই ভোটারদের মন জয় করতে উঠান বৈঠক, পথসভাসহ বিভিন্ন কৌশলে মাঠ চষে বেড়াচ্ছেন তাদের সমর্থকগণ। চলছে ত্রিমুখী লড়াই। ভোটারদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আলোচনা সমালোচনা নিয়ে মাঠে রয়েছেন বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে রেকর্ড পরিমাণ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারো জনগণের রায় নিয়ে দ্বিতীয়বার জয়ের স্বপ্ন তার।
কিন্তু মাঠে তীব্র লড়াই করছেন ছাত্রনেতা ও সিলেট জেলা আওয়ামি লীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন।
জয়ের আশায় উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। এই নির্বাচনে পরিবর্তন ঘটিয়ে নতুন কিছু গড়ার প্রত্যাশা তার।
ভোটাররা জানান, শামীম আহমদ শামীম ৫ বছর চেয়ারম্যান ছিলো। এবার সে মোটরসাইকেল প্রতিক নিয়ে আমাদের মাঝে এসেছে।আমরা চেয়ারম্যানের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। তাই আমরা আবারও মোটরসাইকেলে ভোট দিয়ে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো।
তারা আরও বলেন, সে কোনো কিছু দিতে পারুক আর না পারুক অন্তত আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন। সুখে-দুঃখে ছুটে আসেন। আমাদের সমস্যাগুলো তার কাছে নিজে গিয়ে বলতে পারি। কোনো দালালের দরকার হয় না। তাকে স্যারও বলতে হয় না।
আবার কেউ কেউ বলেন, একবার তো দেখলাম। এবার পরিবর্তন চাই আমারা। মজির উদ্দিন একজন ভদ্র ও শিক্ষিত মানুষ এবং মসজিদ মাদ্রাসা স্কুলসহ বিভিন্ন বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করেন। আমরা যদি যোগ্যতার দিক দিয়ে ও তাকাই, তবে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থী মজির উদ্দিন, তাই সুযোগ হলে আনারস প্রতিকে ভোট দেবো এবং অন্যদের কে ও ভোট দিতে উৎসাহিত করবো।
অন্যদিকে শোনা যাচ্ছে নীরব সুর।সুকৌশলে আগাচ্ছেন আবুল মনসুর মোহাম্মদ রশিদ।
উপজেলায় এবার তরুণ ভোট অনেক। তরুণরা যাকে ভোট দিবে ও মাঠে যার পক্ষে কাজ করবে সে-ই প্রার্থী নির্বাচনে জয় লাভ করবে।তাই তাদের মন জয় করতে ভোটের প্রচারণা জোড়ালো ভাবে চালাচ্ছেন আবুল মনসুর মোহাম্মদ রশিদ।
ভোটাররা আরও বলেন, শামীম আহমদ শামীম এবং মজির উদ্দিন ভোটারদের কাছে মিথ্যে আশ্বাস দিচ্ছেন। এই সুযোগে আবুল মনসুর নিরবে প্রচারণা করে যাচ্ছেন এবং ভোটের প্রচারণায় বিভিন্ন কৌশলে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে।সে দিক থেকে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমেদ , সুযোগ পেলে এই তরুণ প্রার্থী আবুল মনসুরের ঘোড়া প্রতিকে ভোট দিবো। তিনজনেই সমানে সমান। কে জিতবে বলা কঠিন। লড়াই হবে ত্রিমুখী।
এস এইচ টি/




