শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:৪০:০৮ পূর্বাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর জারিকৃত সর্বজনীন পেনশনকে ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ উল্লেখ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল হয়েছে।


সোমবার (১৩ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শাবি শিক্ষক সমিতির উদ্যোগে এ মিছিল বের হয়। এমসয় শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করেন। মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।


মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মস্তাবুর রহমান, অধ্যাপক ড. রেজাউল হাসান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. খালিদুর রহমান, অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওসার ও সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী।


এসময় শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষকদের নিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। আমরা ইতোমধ্যে লক্ষ করেছি কিছুদিন আগে আমলারা তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চাচ্ছে যা অশুভ কিছুর ইঙ্গিত বহন করে। এভাবে সূক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে দেশটা তাদের দখলে নিতে চাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো, এই সর্বজনীন পেনশন স্কিম অন্যায়, এটা আমরা মানতে পারিনা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক