জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ১২:১৯:০৬ অপরাহ্ন

জৈন্তাপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসন,  সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ও ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান। 

মঙ্গলবার ( ১৪ই মে) সকাল ৯:৩০ ঘটিকায় জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ও সিনিয়র জেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে  ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। 

এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ রিপন আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  মোবারক হোসাইন, এডিশনাল পুলিশ সুপার আবু সুফিয়ান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম খান, সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভুমি)  জৈন্তাপুর ফাতেমা তুজ জোহরা সানিয়া,  জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) সহ অন্যান্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক