ছাত্রনেতা তুহিন-সাকিবের বাসা ও বাড়িতে পুলিশী তল্লাসী : বিএনপির নিন্দা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ছাত্রনেতা তুহিন-সাকিবের বাসা ও বাড়িতে পুলিশী তল্লাসী : বিএনপির নিন্দা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৩:৪৯:১৩ পূর্বাহ্ন

ছাত্রনেতা তুহিন-সাকিবের বাসা ও  বাড়িতে পুলিশী তল্লাসী : বিএনপির নিন্দা


মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মাহতাব ইসন ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কার্যানির্বাহী কমিটির সদস্য তুহিন ইবনে খালেকের বাসায় পুলিশী তল্লাসীর নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবন্দ।

সোমবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদব ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মাহতাব ইসন ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের কার্যানির্বাহী কমিটির সদস্য তুহিন ইবনে খালেকের বাসা ও বাড়িতে তল্লাসী চালিয়ে গণতান্ত্রী আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। 

ছাত্রদলের নেতাকর্মীরা গণতান্ত্রীক আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রাখছেন সেটা দেখে অবৈধ সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই ছাত্রদলের সকলস্থরের নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশী তল্লাসী চালিয়ে আন্দোলন বাধাগ্রস্থ করতে চাই। সেই ষড়যন্ত্রে সরকার সফল হবে না। অবিলম্বে নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশী তল্লাসী বন্ধ করুন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক