সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অভিযানে চেক ডিজনার মামলায় সাজাপ্রাপ্ত ১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৪ মে) ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী পার্থ রায় সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন নোয়াপাড়া এলাকার হরিপদ রায়ের ছেলে।
তার বিরুদ্ধে চেক ডিজনারের পৃথক ২টি মামলায় ২২ লক্ষ টাকা জরিমানা ও দেড় বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ রয়েছে।
আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরনের জন্য এসএমপি সিলেট বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এলএইচ




