দোয়ারাবাজার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন

দোয়ারাবাজার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৪:১৫:৫৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ


উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। এতে সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, দশজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা। 

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আ'লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক- মোটরসাইকেল প্রতীক, বর্তমান চেয়ারম্যান দেওয়ান তানভীর আল আশরাফী চৌধুরী -আনারস প্রতীক, আরিফুল ইসলাম জুয়েল- দোয়াত কলম প্রতীক, নুরুল আমিন- ঘোড়া প্রতীক, দেওয়ান আসিদ রাজা- কাপপিরিচ প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তাজির উদ্দিন -তালা প্রতীক, বশির আহমদ-চশমা প্রতীক, আবু বকর ছিদ্দিক-বৈদ্যুতিক বাল্ব প্রতীক, আবুল কালাম- টিউবওয়েল প্রতীক, নূর হোসেন মো. আব্দুল্লাহ- মাইক প্রতীক, শরীফ আহমেদ- আইসক্রিম প্রতীক, জিয়াউর রহমান- উড়োজাহাজ প্রতীক, রাসেল মিয়া- টিয়াপাখি প্রতীক, সোনাধন দে- গ্যাস সিলেন্ডার প্রতীক, জে ইউ সেলিম- বই প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সালেহা বেগম- প্রজাপতি প্রতীক, লাইলী আক্তার লাকি- সেলাই মেশিন প্রতীক, শিরিনা বেগম- হাঁস প্রতীক, সামছুন্নাহার রুমি- ফুটবল প্রতীক, ঝর্ণা রানী দাস-কলস প্রতীক পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ০৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৪ হাজার ১শ, ৩৪ জন এবং নারী ভোটার ৬৫ হাজার ৯৪২ জন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক