গোয়াইনঘাটে স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৪:৫০:৫২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত  সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন সিলেটৈর জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। 

ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রেখা রাণী পাল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমা সুলতানা লাবন্য'র সঞ্চালনায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুবাস দাস। 

সেমিনার শেষে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ৷


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক