সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৫:৪০:০১ পূর্বাহ্ন

সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত


এস.এস.সি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: আব্দুল মুনিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ এবং সহকারী শিক্ষক শাহেদুল করিমের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য জাহেদ চৌধুরী, বাবুল সিদ্দিকী, শমসের আলী সারো, এস লুকেশ^র সিংহ, মুহিবউস সালাম রিজভী, সহকারী প্রধান শিক্ষক মোছাম্মদ সালমা বেগম, সিনিয়র শিক্ষক মো: হাবিবুুর রহমার চৌধুরী, নুরুন নাহার চৌধুরী, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক সেলিনা পারভীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সানজিদা হোসেন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, হুমায়ুন কবীর, সুরাইয়া বেগম, সংবর্ধিত শিক্ষার্থী মো: মাহবুবুর রহমান চৌধুরী, উর্মি আক্তার সাথী প্রমুখ। সভায় বক্তারা শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিবেদিত হয়ে  সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজের ঐহিত্য ধরে রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাসান আল মাহমুদ ও গীতা পাঠ করেন স্মৃতি সুত্রধর। পরে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি ও ফুল বিতরণ করা হয়। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক