হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিলটি পাঞ্চায়িত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিলটি পাঞ্চায়িত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৫:৪৩:৪৬ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিলটি পাঞ্চায়িত


সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত।

সোমবার (১৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান বলেন, সম্প্রতি নগরীর ২৭টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স যে হারে বাড়ানো হয়েছে তা অযৌক্তিক। হোল্ডিং ট্যাক্স পূণর্মূল্যায়নের প্রক্রিয়াটি যথাযথ এবং স্বচ্ছভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে না। এটা সম্পূর্ণ গণবিরোধী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির এই সময়ে এ ধরনের সিদ্ধান্ত “মরার উপর খাড়ার ঘা” এর শামিল। পঞ্চবার্ষিক মূল্যায়নের নামে যে হারে ট্যাক্স বাড়ানো হয়েছে, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে এই ভৌতিক হোল্ডিং ট্যাক্স বাতিল করে বাস্তবসম্মত এবং বিগত বছরের হোল্ডিং ট্যাক্সের সাথে সমন্ময় করে হোল্ডিং ট্যাক্স পুনঃনির্ধারণ করার জোর দাবি জানান। নেতৃবৃন্দ দ্রুত এই সমস্যার সমাধান করতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক