পুলিশের পাতানো ফাঁদে আটক কুখ্যাত আজির ডাকাত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

পুলিশের পাতানো ফাঁদে আটক কুখ্যাত আজির ডাকাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৬:২৩:২৩ পূর্বাহ্ন

পুলিশের পাতানো ফাঁদে আটক কুখ্যাত আজির ডাকাত


সিলেটের বিশ্বনাথে প্রায় ১৬ বছরের পাতানো ফাঁদে গ্রেফতার হয়েছে আন্তঃবিভাগীয় কুখ্যাত ডাকাত সরদার আজির উদ্দিনসহ দুই ডাকাত। 

সোমবার (১৪ মে) দিবাগত রাতে দেওকলস ইউনিয়নের দেওকলস গ্রামের সাবেক এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর বাড়ির সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডাকাত সরদার আজির উদ্দিন বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের দক্ষিণসৎপুর গ্রামের মৃত আরাফাত উল্লাহর ছেলে। অপর ডাকাত তার সহযোগী মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশুরিয়া গ্রামের ফরমুজ আলীর ছেলে আহমদ আলী (৩৫)।

এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ৫রাউন্ড কার্তুজ, একটি চাকু, ৪টি এন্ড্রয়েট মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে। তারা দুজনই আন্তঃবিভাগীয় ডাকাত দলের সরদার বলে পুলিশ জানায়।

মঙ্গলবার বিকেলে তাদের গ্রেফতারের বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আফরাফুজ্জামান।

তাদের মধ্যে ডাকাত সরদার আজির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি ও আহমদ আলীর বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে। তারমধ্যে ১৫টি মামলায় আজির উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত ২০০৮সালের জিআর ১৫৬/০৮ নম্বর মামলা দায়েরের পর থেকে ডাকাত আজির উদ্দিনকে গ্রেফতার জন্য পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে ব্যার্থ হয়। অবশেষে প্রায় ১৬বছর পর আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাত আহমদ আলীসহ আজির উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং-(৮)।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক