৩৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

৩৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৭:৫৩:১১ পূর্বাহ্ন

৩৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সিলেট

ছবি: সংগৃহীত


সিলেটের তাপমাত্রা আগামী পাঁচদিন আরও বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস সূত্র। তবে এ সময়ের মধ্যে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাসও রয়েছে।

দুদিন থেকে সিলেটে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে সিলেটে তাপমাত্রা ছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন (রবিবার) ছিলো ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এদিকে, অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সিলেটের রাস্তায় বের হওয়া মানুষের। অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। রাস্তায় বেরোলেই যেন চোখে-মুখে যেন আগুনের তাপ লাগছে। এই অসহনীয় গরমের সাথে পাল্লা দিয়ে সিলেটে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। প্রতি ঘন্টায় একাধিকবার পর্যন্ত চলে যাচ্ছেন বিদ্যুৎ।

আবহাওয়া অফিস সূত্র জানায়, দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির মাত্রা আগামী পাঁচ দিন ক্রমান্বয়ে বাড়ার আভাস রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক