হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলনের মানববন্ধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলনের মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:৩৯:২৫ পূর্বাহ্ন

হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলনের মানববন্ধন


সিলেট নগরবাসীর উপর সিটি কর্পোরেশন কর্তৃক হোল্ডিং ট্যাক্স অযৌক্তিক অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ মে) বিকেল ৫টায় নগরীর কোর্ট পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, সিলেট নগরবাসীর উপর অস্বাভাবিক ট্যাক্স বাড়িয়ে দেয়া হয়েছে যা সম্পূর্ণ অযৌক্তিক। সিলেটে এমন কি হয়ে গেল যে হঠাৎ করে হোল্ডিং ট্যাক্স কয়েকগুণ বাড়াতে হবে? নগর ভবন কি হঠাৎ ফকির হয়ে গেল? নাকি জনগণকে মেরে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ধান্ধা? জনগণের উপর এ ট্যাক্স বৃদ্ধি হবে অত্যন্ত জুলুম। এই জুলুম নগরবাসী সহ্য করবে না। অতিসত্তর এই ট্যাক্স স্বাভাবিক পর্যায়ে আনার জোর দাবি জানান তিনি।

সংগঠনের সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমানের পরিচালনায় মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সহ সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ সভাপতি আলহাজ্ব ফজলুল হক, জেলা সেক্রেটারী আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুব নেতা মাওলানা বদরুল ইসলাম, ছাত্র নেতা আরিফুল ইসলাম শামীম প্রমুখ।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক