ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:৪৪:৫০ পূর্বাহ্ন

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন


সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী,

 বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির  ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত  হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এবং ক্লাবের সদস্যবৃন্দ ।

মঙ্গলবার (১৪ মে) এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, সাংবাদিক মো. ইউসুফ আলী একজন দক্ষ ও নিষ্ঠাবান সংগঠক। তাঁর সু-দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি আরো গতিশীল ও বেগবান হবে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আশা করেন সাংবাদিক মো. ইউসুফ আলী বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির সকল সদস্যদের নিয়ে সংগঠনটির সার্বিক উন্নতি সাধন করবেন।

এদিকে, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির মধুবন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে গত রবিবার (১২ মে) রাতে এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউসুফ আলীকে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২৩-২০২৪ সনের নির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বরাবর গত ১১ মে একটি অব্যাহতি পত্র দাখিল করেন। যার প্রেক্ষিতে সভাপতি পদ শূন্য হয়ে যাই। এসোসিয়েশনের গঠতন্ত্র অনুসারে সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক