শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই হলো ৪ বসতঘর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই হলো ৪ বসতঘর

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৮/২০২৩ ১১:৫৭:১৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে ছাই হলো ৪ বসতঘর

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৪ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১ আগস্ট ) রাত  ৯ টায় আক্তাপাড়া গ্রামের নুরুল ইসলামের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটনাটি ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ঘরে থাকা নগদ টাকা, বাড়ির দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতে রান্না শেষে গল্প করছিলেন নুরুল ইসলামের স্ত্রী৷ হঠাৎ করেই বিকট শব্দ শুনে রান্না ঘরে গিয়ে ভয়াবহ আগুন দেখতে পান৷ পরে তিনি চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসেন৷ তবে মহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ায় একেএকে ৪টি ঘর ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তরা বলেন, আমদের সব শেষ। আমরা এখন পথের বিকারী। চোখের পলকেই সবকিছু শেষ হয়ে গেলো। এখন মাথাগোঁজার ঠাই নাই। আমরা সরকারি সহযোগীতা চাই।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই আগুনে ৪টি বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়৷ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। তারা বলেন, আমরা খবর পেয়েই ছুটে এসেছি। স্থানীয় ইউপি সদস্যকে ক্ষতিগ্রস্তদের তালিকা দেয়ার কথা বলা হয়েছে। দ্রুত তাদের সহায়তা দেয়া হবে৷

এম সি



শীর্ষ সংবাদ:

রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে