গোয়াইনঘাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ১১:১৪:৫৭ পূর্বাহ্ন

 গোয়াইনঘাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক

ছবি : নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ ও উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

মঙ্গলবার ১৪ মে সকাল ১১ টায় উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন এবং সর্বজনীন পেনশন স্কিম হেল্পডেস্ক ও রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।পরে গোয়াইনঘাট থানা পরিদর্শন এবং দুপুর ১২ টা ইমরান আহমদ বালিকা বিদ্যালয় এন্ড কলেজ আয়োজিত শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সাথে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সার্বজনীন পেনশন স্কিম বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

বেলা ২ টায় উপজেলা হলরুম প্রাঙ্গনে সর্বজনীন পেনশন স্কিম মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন, মেলা পরিদর্শন এবং ক্ষুদ্র নৃ- গোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও হস্তান্তর করেন।

উপজেলা হলরুমে অনুষ্ঠিত সুধিজনের সাথে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা যোগদান, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ১ টি মোবাইল কোর্টের নথি পর্যালোচনা,ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সদস্য ও হিসাব সহকারীদের স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা কোর্সের সমাপনি অনুষ্ঠানে সনদ বিতরণ শেষে মানিকগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন,বেলা পাঁছটায় উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন, সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন কার্যক্রম বাস্তবায়ন এবং পুনর্বাসিত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তীক মানুষের ভাগ্য উন্নয়নের কথা চিন্তা করে সর্বজনিন পেনশন স্কীম চালু করেছেন। এটি সরকারের শতভাগ নিরাপদ ও এই স্কীম মানুষের বৃদ্ধ বয়সে পাশে থাকার নিশ্চয়তা বিধান করবে।

স্মার্ট বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লেখা পড়ার বিকল্প নেই।  আগামীর যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ও স্মার্ট সিটিজেন তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই আজকের শিশুকে আগামীর বাংলাদেশের দক্ষ নাগরিক করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ভূমিকা অনেক।তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের বেশি করে লেখাপড়া করতে হবে। ছাত্রজীবনে সুখ উপভোগ না করে ত্যাগ স্বীকার করলে ভবিষ্যতে দেশের একজন ব্যক্তিত্বসম্পন্ন স্মার্ট নাগরিক হওয়া সম্ভব। ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রেখা রাণী পাল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমা সুলতানা লাবন্য'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সুবাস দাস সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক