৬ দিন থেকে সিলেটে ষাটোর্ধ্ব নারী নিখোঁজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

৬ দিন থেকে সিলেটে ষাটোর্ধ্ব নারী নিখোঁজ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৯:৩৮:৪১ পূর্বাহ্ন

৬ দিন থেকে সিলেটে ষাটোর্ধ্ব নারী নিখোঁজ

ছবি: সংগৃহীত


সিলেট নগরী থেকে ৬ দিন থেকে আইরুন বেগম (৬২) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তাঁর সন্ধান পাওয়া যায় নি।

তিনি ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকার বাসিন্দা। বর্তমানে নগরীর মেজরটিলার ইসলামপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

এ ঘটনায় গত শুক্রবার (১০ মে) তার মামাতো ভাই মোহাম্মদ লায়েক আহমদ সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করেছেন। (জিডি নং ৫৩৯/১০.০৫.২৪)

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, তিনি সহজ সরল প্রকৃতির মানুষ। গত বৃহস্পতিবার (৯ মে) দুপুর দেড়টার দিকে নগরীর মেজরটিলার বাসা থেকে সকলের অজান্তে বাসা থেকে বেরিয়ে যান। এর পর আর বাসায় ফিরেন নি। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তাঁর সন্ধান পাওয়া যায় নি।

পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান কামনা করা হয়েছে। কেউ তার খোঁজ পেলে ০১৭৬৩-০৭৯৫৭০ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়।

এব্যাপারে শাহপরাণ (র:) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক