বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী তা বুঝাতে পারব না
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী তা বুঝাতে পারব না

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০২:০২:০০ পূর্বাহ্ন

বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ভারী তা বুঝাতে পারব না

ছবি: নিজস্ব


‘সন্তানের লাশের বোঝা যে বাবা কাঁধে নেন তিনিই বোঝেন সন্তান হারানোর বেদনা। এই কষ্ট আমৃত্যু শেষ হবে না। আর এটা হওয়ারও নয়। টকবগে সন্তানের লাশ বুকে পাথর নিয়ে কাঁধে তুলতে হবে এবং মৃত শরীর পরম আদরে কবরে রাখতে হবে এ ব্যথা কেউ বাবা না হলে কখনো বুঝতে পারবেন না।

কথাগুলো এভাবে আবেগ আপ্লুত হয়ে এ প্রতিবেদককে বলেন,সন্তান হারা বাবা মা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী কদর আলী।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের মাহিন্দ্রা ট্রাক্টরের শোরুমের ট্রাকের চাপায় সুহান মিয়া (১৬) নামে  এই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিক্ষার্থী শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী থেকে এবার এসএসসি পাস করেছে। সুহান মিয়া নছরতপুর মা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী কদর আলীর দ্বিতীয় ছেলে।
তার আকস্মিক মৃত্যুর খবর জানাজানি হলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কেউই মেনে নিতে পারছেন না এ অকাল মৃত্যু।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পূর্ণ হয়। মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে পিতা-মাতা, তার বড় ভাই ও এক ছোট ভাইসহ অসংখ্য আত্ময়ীস্বজন রেখেগেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার