ছবি: নিজস্ব
সিলেটের বালাগঞ্জ উপজেলায় শীতল পার্টির চৈত্র সংক্রান্তি পালিত হয়েছে।
সারাদিন উপবাস থেকে সন্নাসীরা কাঠের তৈরি দেল নিয়ে মাঠে নেচে গেয়ে এ চৈত্র সংক্রান্তি পালন করছেন।
গতকাল মঙ্গলবার ৩১শে বৈশাখ বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রন্তিতে মেলা, গাজন ও পূজার আয়োজন করা হয়। অতীতে চৈত্র সংক্রান্তি মেলা উপলক্ষে গ্রামাঞ্চলের গৃহস্থরা নাতি-নাতনিসহ মেয়ে-জামাইকে সমাদর করে বাড়ি নিয়ে আসতেন,প্রায় দেড়শো বছরে ঐতিহ্যকে ধরে রাখতে বালাগঞ্জ উপজেলার ১ নং পুর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে চড়ক পুজা,পুজা দেখতে ছুটে আসেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মালম্বী শত শত নারী পুরুষ,
হিন্দু সম্প্রদায়ের মতে, বাংলা মাসের শেষ দিন শাস্ত্র ও লোচাকার অনুসারে স্নান দান, ব্রত, উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পূণ্যের কাজ বলে মনে করেন।
পুজা কমিটির সভাপতি মনোরঞ্জন নাথ বলেন আদিকাল থেকে রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা ও মানব কল্যাণের জন্য চৈত্র সংক্রান্তির মাধ্যমে শীবের আরাধনা করা হয়। এ জন্য গোটা চৈত্র মাসে সন্নাসীরা নিরামিশ ভোজন
ও মাসের শেষ সপ্তাহ ধরে সারাদিন উপবাস থেকে রাতে শুধু ফলমূল খেয়ে থাকেন। এভাবে উপবাস থেকে চৈত্র মাসের শেষ সপ্তাহ ধরে সন্নাসীরা কাঠের তৈরি দেল নিয়ে পাড়া, মহল্লা ও গ্রামের পর গ্রাম হেঁটে নেচে গেয়ে তাকতেন, শিবের আরাধনা করতেন। চৈত্র মাসের শেষ দিন শিব পূজা বা চড়ক পূজার মধ্য দিয়ে যার পরিসমাপ্তী ঘটবে।
উক্ত চড়ক পুজা পরিদর্শন করেন বালাগঞ্জ উপজেলা বর্তমান চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুজ্জামান জামান পুলিশ অফিসার জহরলাল দাস পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য উপজেলা যুবলীগ নেতা আসাদুর রহমান
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য করুণাময় দাস ও ৪ ৫ ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য লাকি রানী দাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পিন্টু দাস ও গৌরা বিশ্বাস সুবল নাথ বাবুল নাথ সহ হামছাপুর গ্রামের সনাতন ধর্মের নারি পুরুষ।
এস এইচ টি/




