সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারী মিছিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারী মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৩:৩৩:০১ পূর্বাহ্ন

সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারী মিছিল


সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে রাজপথে নেমেছে নগরবাসী। 

বুধবার (১৫ মে) দুপুরে তপ্ত রোদে নগরীতে মশারি মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলে দেখা যায়, দুটো মশারি টাঙিয়ে তার ভেতরে প্রতীকী ভাবে মশা মারছেন ক্ষুব্ধ দুই নাগরিক।

এ সময় মাইক হাতে মশা দমনে ব্যর্থ সিটি কর্পোরেশনের সমালোচনা করে স্লোগান দিতে দেখা যায়। একইসাথে মশা দমনে কার্যকর পদক্ষেপের দাবিও জানান তারা।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, ‘ভুতুড়ে এসেসমেন্ট করে হোল্ডিং ট্যাক্স ঠিক করা হয়েছে, কিন্তু মশার যন্ত্রণায় নগরবাসীর কয়েল খরচ হিসেব করবে কে? করসহ নানা অর্থ আদায়ে সিটি কর্পোরেশনের যতটা আগ্রহ, জনগণের সুবিধা প্রদানে ঠিক ততটাই অনাগ্রহ।’

তিনি আরো বলেন, ‘বর্তমান মেয়র নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী হয়েছিলাম যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আর অর্থ সংকট হবে না। কিন্তু মশা নিধনে অর্থ সংকটের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

সিটি কর্পোরেশনের লোকদেখানো মশার ওষুধ ছড়ানো বন্ধ করে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নেয়া হবে বৃহত্তর আন্দোলনে নামবে নগরবাসী।’

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক