মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৪:৪৬:০১ পূর্বাহ্ন

মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন


ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় মঙ্গলবার (১৪ মে) বিকালে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ২নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী (শিপু), ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মনা), ১নং  ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ৪নং কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ৫নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা, বিশিষ্ট ব্যবসায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড ও যুক্তরাজ্যের সাবেক ফুটবলার হাজী আনোয়ার মিয়া। এছাড়া জাতীয় ফুটবল রেফারি আনোয়ার হোসেন সাজুসহ অসংখ্য ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিস, সিলেটের ব্যবস্থাপনায় খেলোয়াড়দের মাঝে জার্সিসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক