মো. ইউসুফ আলী বিপিজেএ ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সিসিক মেয়রের অভিনন্দন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

মো. ইউসুফ আলী বিপিজেএ ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সিসিক মেয়রের অভিনন্দন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৪:৫০:০৯ পূর্বাহ্ন

মো. ইউসুফ আলী বিপিজেএ ভারপ্রাপ্ত সভাপতি  হওয়ায় সিসিক মেয়রের অভিনন্দন


বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ—সভাপতি দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (১৫ মে) এক বার্তায় অভিনন্দন জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির মধুবন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে রবিবার রাতে এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউসুফ আলীকে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। গত বছরের (৩১ জুলাই) সোমবার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মো. আব্দুল বাতিন ফয়সল।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক