শাবি থেকে যুবকের লা শ উদ্ধার
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শাবি থেকে যুবকের লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৫:০১:৫৩ পূর্বাহ্ন

শাবি থেকে যুবকের লা শ উদ্ধার


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী ।

নিহত যুবকের নাম, আলমগীর মিয়া (৩৫)। তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ির মৃত বারিক মিয়ার ছেলে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, নিহত শ্রমিক ফুডকোর্ডের পাশের লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয় থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ফুডকোর্টের একটি দোকানের কর্মচারী জানান, বেলা সাড়ে ১২টার দিকে তার দোকান থেকে খাবার দোকান থেকে পানি নিয়েছিলেন আলমগীর। লেকে সে কাজ করছিল। হঠাৎ বেলা একটার দিকে লেকে ওই শ্রমিকের লাশ ভাসতে দেখেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ লেক পরিদর্শন করে বলেন, নিহতের শ্রমিকের পরিবারকে সহযোগিতা করা হবে। এছাড়া এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক