ভারতীয় হাই কমিশন এর সাথে চেম্বার অব কমার্সের সৌজন্য সাক্ষাৎ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ভারতীয় হাই কমিশন এর সাথে চেম্বার অব কমার্সের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৫:৪৫:৩৩ পূর্বাহ্ন

ভারতীয় হাই কমিশন এর সাথে চেম্বার অব কমার্সের সৌজন্য সাক্ষাৎ


ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটে নবনিযুক্ত সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডিয়ামবৃন্দ।

বুধবার সকাল ১১ ঘটিকায় উপশহরস্থ সহকারী হাই কমিশনে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর নেতৃত্বে চেম্বার প্রেসিডিয়ামবৃন্দ ভারতীয় সহকারী হাই কমিশনারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

এসময় চেম্বার সভাপতি বলেন, ভারতীয় সহকারী কমিশন সিলেটে ভারতীয় বিজনেস ভিসা, মেডিকেল ও ট্যুরিস্ট ভিসা ইস্যূ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে। এতে ব্যবসায়ী ও জনসাধারণ দারুণভাবে উপকৃত হচ্ছেন।

তিনি ব্যবসায়ীদের স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘ মেয়াদী বিজনেস ভিসা ইস্যূর অনুরোধ জানান। এছাড়াও তিনি সহকারী হাই কমিশনারকে সিলেট চেম্বারে আগমন ও দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের আহবান জানান।

নবনিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর বলেন, ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানী-রপ্তানী বাণিজ্যের ক্ষেত্রে সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সিলেটের ব্যবসায়ীদের প্রতি আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেটে উর্ধতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক