সিলেটে মাদ্রাসা শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার শিশু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সিলেটে মাদ্রাসা শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার শিশু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ১১:৪৬:৩৭ পূর্বাহ্ন

সিলেটে মাদ্রাসা শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার শিশু

ছবি: সংগৃহীত


সিলেটে মাদ্রাসা শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার হয়েছে হাবিবুর রহমান নামে ১০বছরের এক শিশু। সে সিলেট নগরীর ৪১নং ওয়ার্ডের সারপিং এলাকার তাজ উদ্দিন ও কুলসুমা বেগম এর একমাত্র ছেলে হাবিবুর রহমান।

মোগলাবাজার থানার অভিযোগ সূত্রে  জানা যায় যে, হাবিবুর রহমানকে ৪২নং ওয়ার্ডের পশ্চিম শ্রীরামপুর এলাকায় আল্লামা নুর উদ্দিন সিটি জামেয়া আশরাফিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি করেন। বাড়ি থেকে মাদ্রাসার দুরত্ব বেশি হওয়ায় শিশু হাবিবুর রহমানকে ২য় শ্রেণিতে আবাসিক ছাত্র হিসেবে ভর্তি রাখা হয়।

গত সোমবার (১৩ই মে) বিকাল ৪টার সময় শিশু হাবিবুর রহমান বাড়িতে আসার জন্য মাদ্রাসার শিক্ষক শামসুল ইসলাম শরীফ (শরীফ উদ্দিন) এর কাছে ছুটি চায় কিন্তু মাদ্রাসা শিক্ষক তাঁকে ছুটি দেননি ৷ সোমবার দিবাগত রাতে মাদ্রাসা থেকে শিশু হাবিবুর রহমান অসুস্থতার কথা জানিয়ে ছুটি না পেয়ে পালিয়ে আসার চেষ্টা করে। এ ঘঠনায় মাদ্রাসা শিক্ষক শামসুল ইসলাম শরীফ খুবই ক্ষিপ্ত হয়ে উঠেন এবং শিশু হাবিবুর রহমান এর উপর অমানবিক শারিরীক নির্যাতন করেন এবং রাতের খাবারও খেতে দেননি

মঙ্গলবার সকালেও শিশু হাবিবুর রহমানকে আরেক দফা শারিরীক নির্যাতন করেন শিক্ষক শামসুল ইসলাম শরীফ। মঙ্গলবার সকাল ৯টার সময় শিশুটির মাতা কুলসুমা বেগম কে মোবাইল ফোন কল দিযে শিশু হাবিবুর রহমান কে নেওয়া জন্য বলেন৷ মাতা কুলসুমা বেগম সরল বিশ্বসে তার শিশু পুত্র হাবিবুর রহমান কে বাড়িতে এনে শরীরের কাপড় খুলে আঁতকে উঠেন।

তার শারিরীক অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করেন ও পরে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় মাদ্রাসা ছাত্র শিশু হাবিবুর রহমান এর মাতা কুলসুমা বেগম মোগলাবাজার থানায় একটি অভিযোগ দাখিল করেন।

মোগলাবাজার থানা পুলিশ এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক শামসুল ইসলাম শরীফ কে আল্লামা নুর উদ্দিন সিটি জামেয়া আশরাফিয়া মহিলা মাদ্রাসা থেকে মঙ্গলবার রাত ১২টার সময় গ্রেফতার করেছে। বুধবার সকালে শিশুটির মা মোগলাবাজার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

এই মামলায় আসামী শামসুল ইসলাম শরীফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্যাতনের শিকার শিশু হাবিবুর রহমান এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনায় মাদ্রাসা ছাত্র শিশু হাবিবুর রহমানের মাতা কুলসুমা বেগম বলেন, আমার ছেলেকে মাদ্রাসায় শিক্ষা লাভের জন্য পাঠিয়েছিলাম। বাড়িতে আসার জন্য ছুটি চেয়ে আসতে চাওয়া অপরাধ ছিলো। আমার ছেলেকে অমানবিক শারিরীক নির্যাতন করে প্রাণে মেরে ফেলতে চেয়েছিলেন মাদ্রাসা শিক্ষক শামসুল ইসলাম শরীফ। আমি এ নিষ্টুর নির্যাতনের জন্য শামসুল ইসলাম শরীফ এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ ঘটনায় মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা এ ঘটনার ব্যাপারে প্রথমে অভিযোগ গ্রহন করেছি ও পরে দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িত আসামী শামসুল ইসলাম শরীফ কে গ্রেফতার করেছি। বুধবার মামলার এজাহার গ্রহন করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক