স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘমেয়াদি বিজনেস ভিসা ইস্যুর অনুরোধ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘমেয়াদি বিজনেস ভিসা ইস্যুর অনুরোধ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৮:৩৮:১৪ পূর্বাহ্ন

স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘমেয়াদি বিজনেস ভিসা ইস্যুর অনুরোধ

ছবি: সংগৃহীত


সিলেটে নবনিযুক্ত সহকারী হাইকমিশনার চন্দ্র শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। বুধবার সকালে নগরের শাহজালাল উপশহরের সহকারী হাইকমিশনে সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদের নেতৃত্বে ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

এ সময় চেম্বার সভাপতি বলেন, ভারতীয় সহকারী কমিশন সিলেটে ভারতীয় বিজনেস ভিসা, মেডিকেল ও টুরিস্ট ভিসা ইস্যুসহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছে। তাতে ব্যবসায়ী ও জনসাধারণ দারুণভাবে উপকৃত হচ্ছেন। তিনি ব্যবসায়ীদের স্বল্পতম সময়ের মধ্যে ভিসা প্রদান ও দীর্ঘমেয়াদি বিজনেস ভিসা ইস্যুর অনুরোধ জানান। এ ছাড়া তিনি সহকারী হাইকমিশনারকে সিলেট চেম্বারে আগমন ও দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময়ের আহ্বান জানান। 

নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর তঁাকে অভিনন্দন জানানোর জন্য চেম্বার নেতাদের ধন্যবাদ জানান। 

এ সময় তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে সিলেট অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সিলেটের ব্যবসায়ীদের প্রতি ভারতের বিশেষ দৃষ্টি রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সম্পর্কের উন্নয়নে কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক