সিলেটে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সিলেটে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৮:৫২:২৪ পূর্বাহ্ন

সিলেটে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ছবি: সংগৃহীত


সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকায় সাগর বেপারী (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানাধীন মদিনা মার্কেট এলাকার একটি বাসার ফ্যানের রডের সাথে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। 

মারা যাওয়া সাগর বেপারী (২৬) মাদারীপুর জেলার রাজই থানার দক্ষিণ বিদ্যানন্দি গ্রামের আলামীর বেপারীর ছেলে। তিনি মদিনা মার্কেট এলাকার আল মক্কা তামান্না হাউসে একাই বসবাস করতেন। সাগর পেশায় কাপড় ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতানে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক