অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিল করার দাবি বাসদের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিল করার দাবি বাসদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০২:১১:২১ পূর্বাহ্ন

অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিল করার দাবি বাসদের


সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক-নজিরবিহীন হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ মে) বিকাল ৫টায় নগরীর ৫নং ওয়ার্ডের ইলেকট্রিক সাপ্লাই রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও শ্রমিক ফ্রন্ট নেতা মনজুর আহমদ এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শ্রমিক ফ্রন্ট এর শহীদ মিয়া, ইউসুফ আলী, আকবর হোসেন, স্হানীয় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিন,গাজী হারুনুর রশিদ, আব্দুল ওয়াদুদ সোহাগ প্রমূখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স ঘোষণার পরপরই নাগরিকদের মধ্যে উদ্বেগ -উৎকণ্ঠা-হতাশা বাড়ছে।কারণ অতীতে হোল্ডিং ট্যাক্স  বৃদ্ধি পেলেও এবারের বৃদ্ধি নজিরবিহীন।নিত্যপণ্য-গ্যাস-বিদ্যুতের লাগামহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত। নতুন করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিক-নজিরবিহী হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলবে।

নেতৃবৃন্দ বলেন,নাগরিকদের মতামত না নিয়ে যেভাবে ট্যাক্স ধার্য করা হয়েছে তা অগ্রহণযোগ্য-অগ্রণতান্রিক-গণবিরোধী। প্রকাশিত এসেসমেন্ট ত্রুটিপূর্ণ-অসচ্ছ।

নেতৃবৃন্দ জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে নাগরিক জীবনের ভোগান্তি সৃষ্টিকারী সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবি জানান । এবং অযৌক্তিক-নজিরবিহীন-গণবিরোধী হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিতে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক