সিলেট জেলা কর আইনজীবী সমিতির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০২:৩৩:২১ পূর্বাহ্ন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন


সিলেট অঞ্চলের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বলেছেন, উন্নত স্মার্ট বাংলাদেশে বিনির্মানে রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধিতে আয়কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কর আইনজীবীদের প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে সঠিকভাবে কর প্রদানে করদাতের উৎসাহিত করতে এবং কর আহরণ বৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কর আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করা আহবান জানান।

বুধবার (১৫ মে) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির কার্যালয়ের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেটের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার এ. জেড. এম. নুরুজ্জামান, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহ্দ আল করিম।

তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষক ইমরুল কয়েস এফসিএ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক