শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০২:৪৭:৪০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা


এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠন নেতৃবৃন্দ।

বুধবার (১৫ মে) বিকেল ৫টায় নগরীর প্রভাতী লিচুবাগানস্থ সংগঠনের কার্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রেজি নং- ১২০৬৮ এর সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর বিশেষ করে মেধাবী শিক্ষার্থীরা দেশের এক অনন্য নক্ষত্র। আমাদের সবাইকে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে হবে। স্মার্ট বাংলাদেশ বিণির্মাণে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সভাপতি মো. রনি, বাদাম বাগিচা ইউনিট কমিটির সহ সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ লিমন, ৪নং ওয়ার্ড ইউনিট কমিটির সভাপতি সানজিদা হোসেন মারওয়া, পূর্ব চৌকিদেখী ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিরাট দাশ, পশ্চিম চৌকিদেখী ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মুমিন হোসেন মাজু, পীরমহল্লা ও সৈয়দ মূগনী ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল শাহ, ইউসুফ আলী, ইমতিয়াজ আকন, নাইম, সামাদ, মুস্তাকিম, ফাহমিদা হোসেন সাফা,সাদিয়া আক্তার রিয়া, সোনিয়া, ময়না, আয়েশা মিম, খুদেজা বেগম এনি প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক