"যা দেখছি যা ভাবছি" ও “অনুভবের অলিন্দে ইসলাম” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

"যা দেখছি যা ভাবছি" ও “অনুভবের অলিন্দে ইসলাম” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০২:৫৪:১৪ পূর্বাহ্ন

"যা দেখছি যা ভাবছি" ও “অনুভবের অলিন্দে ইসলাম” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন


বিশিষ্ট লেখক বৃটেনের প্র্যাকটিসিং ব্যারিস্টার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ রচিত গ্রন্থ "যা দেখছি  যা ভাবছি" ও "অনুভবের অলিন্দে ইসলাম" - এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন,  মানবিকতার মূল্যবোধ লালন করে ব্যারিস্টার নাজির আহমদ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

বক্তারা বলেন, - সবার পক্ষে নিঃস্বার্থভাবে সমাজ এবং  রাষ্ট্রের কল্যাণ সাধন সম্ভব হয়ে উঠেনা। কিন্তু ব্যারিস্টার নাজির আহমদ এ ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি  স্বার্থহীনভাবে নিরলস সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বক্তারা আরও বলেন  "যা দেখছি যা ভাবছি"  গ্রন্থে লেখক সমসাময়িক অনেক  গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারনা করেছেন যা পাঠকের ভাবনাকে আরও শাণিত করতে সহায়তা করবে।  "অনুভবের অলিন্দে ইসলাম" গ্রন্থে ব্যারিস্টার নাজির আহমদ ইসলাম ধর্মের বেশ কিছু মৌলিক বিষয়ের উপর তার যৌক্তিক ভাবনা তুলে ধরেছেন। বক্তারা বলেন, ইসলামের ধর্মীয় রীতিনীতি পালনে আমরা অনেক সময় বাস্তবতা বিবর্জিত কিছু  বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি যার ফলে ইসলামের মূল বিষয় গৌন হওয়ার উপক্রম হয়ে যায়। লেখক এসব বিষয়ের  উপর তার গ্রন্থে বিস্তারিত আলোকপাত করেছেন।

বুধবার (১৫ মে) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক সিলেটের ডাকের সাবেক নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ইকবাল সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক লেঃ কর্নেল (অব:) সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে গ্রন্থকার ব্যারিস্টার নাজির আহমদ বলেন, -প্রকাশিত গ্রন্থে আমি সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আমার ভাবনা এবং  ইসলামের সঠিক আকিদার বিষয়ে লব্দ জ্ঞান থেকে আলোকপাত করার চেষ্টা করেছি।

তিনি বলেন মানবতার কল্যানে একমাত্র ইসলাম ধর্মেই সব ধরনের শ্রেষ্ঠ নির্দেশনা রয়েছে। আমাদের সকলের উচিত তার যথাযথ অনুশীলন করা। উম্মে সুমাইয়া তাজবিন নীলার সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাব্বির আহমদ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কবি ও ব্যাংকার আমিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ,  কবি ও গল্পকার সেলিম আওয়াল, সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন মন্জু, কবি আনোয়ার হোসেন মিসবাহ, কবি ও আইনজীবী আবদুল মুকিত অপি, কবি বাছিত ইবনে হাবিব, লেখক ও ব্যাংকার মোস্তাক আহমেদ চৌধুরী, লেখক ও সাংবাদিক সালমান ফরিদ, লেখিকা সংঘের সাধারন সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা মিয়া, সমাজ সেবক লোকমান মিয়া, ডেপুটি পোস্ট মাস্টার একেএম কামরুজ্জামান, সমাজকর্মী আব্দুল মুকিত, লেখক ও কবি জায়েদ আলী, আইনজীবী মুমিনুর রহমান প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক