সিলেটে মাথা ঘুরে পড়ে পথচারীর মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সিলেটে মাথা ঘুরে পড়ে পথচারীর মৃত্যু

লোকমান হাফিজ

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৪:১৪:৫৩ পূর্বাহ্ন

সিলেটে মাথা ঘুরে পড়ে পথচারীর মৃত্যু


সিলেটে চলছে তীব্র গরম। এই তীব্র গরমে সিলেট মহানগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টার শপিং মলের সামনে মাথা ঘুরে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে  মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক মারা গেছেন। 

সিটি শপিং মলের নিরাপত্তা কর্মী বলেন, জিন্দাবাজারস্থ সিটি শপিং মলের সামনে  ফুটপাতে মাথা ঘুরে পড়ে যান। আমরা তাকে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি এবং পানি পান করাই। তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তার স্বজনের সাথে যোগাযোগ করা হলে স্বজনরা এসে তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যান।

 তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে।

শফিকুল ইসলামের বড় ভাই মো. জহিরুল ইসলামের  জানান- তার ভাই (শফিকুল) মারা গেছেন। তারা সিটি সেন্টার থেকে উদ্ধার করে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন  বলেন- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্ন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী তার টিম নিয়ে সিটি সেন্টারে গিয়ে ওই যুবককে পান। এবং তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক