ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৪:২২:৩৫ পূর্বাহ্ন

ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু


বাংলাদেশের সাধারণ জনগণের উন্নতির স্বার্থে এবং ঝুঁকিমুক্ত আর্থিক ব্যবস্থার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর এই অবদান তৎকালীন সময় নতুন স্বাধীন বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।

বৃহস্পতিবার (১৬ মে) ‘জীবন বীমা কর্পোরেশন’ দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে। স্মার্ট অর্থনীতির উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে। এসময় বীমার ১৩ জন দাবীর কাছে চেক হস্তান্তর করেন তিনি।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান।

এসময় সিলেট জেলা প্রশাসন ও জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক