হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে অব্যহতি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে অব্যহতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৪:২৮:১১ পূর্বাহ্ন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা  কমিটির সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে অব্যহতি


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতির দায়িত্ব থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে এ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে অব্যহতি দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে সিলেট জেলা কমিটির সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালকে।

বুধবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়- গত ৬ ডিসেম্বর ২০২৩ ইংরেজি তারিখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গঠনতন্ত্রের ৭ (ঙ) (১) ধারামতে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের কারণে এ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এই নোটিশের প্রত্যুত্তরে গত ১২ ডিসেম্বর ২০২৩ইং তারিখে সাধারণ সম্পাদক বরাবরে এক জবাবী পত্র প্রেরণ করেন তিনি। উক্ত কারণ দর্শানোর নোটিশ এবং জবাবপত্র বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমিটি গত ২৪ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে এক সভায় জবাবীপত্র অনুযায়ী জবাবীপত্রকে পদত্যাগ পত্র হিসেবে গণ্য করে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করে। এরই প্রেক্ষিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত “প্রদীপ কুমার ভট্টাচার্য্যকে” অব্যহতি প্রদান করেন এবং সিলেট জেলা কমিটির সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পালকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক