গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংস্থা তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থা এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার আহ্বায়ক শিব্বির আহমদ এর সার্বিক ব্যবস্থাপনায় এতে কেন্দ্র পরিদর্শন করেন সংস্থার উপদেষ্টা, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার,সাবেক সাধারণ সম্পাদক বদরুল আমিন, প্রতিষ্ঠাকালীন সদস্য মো.আহসান উদ্দিন এবং সাবেক বন ও পরিবেশ সম্পাদক মতিউর রহমান।
প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন মৌলভীবাজার জেলার পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ সেলিম, জৈন্তাপুর কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ফয়েজ উল্লাহ এবং মিসবাহ উদ্দিন আফজল, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বড়লেখা, মৌলভীবাজার।
বৃহস্পতিবার ১৬ মে স্ব স্ব প্রতিষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ টা হইতে ১০টায় এবং কলেজে দুপুর ১২টা হইতে ১ টায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তোয়াকুল ইউনিয়নের ৫টি প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী।
বিভিন্ন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন সদস্য মারজান আহমদ, আলম হোসেন,জাকুয়ান,সামসুজ্জামান দিপন,সাদিক,রঞ্জন,খায়রুল,আতিফুল,রাজু,জাহেদ,জুবের,জুবায়ের,দুলাল,উমা,নাইমা,ফারজানা,আলিমা,ঝুমি,রুজিনা,সেলিম,আকিব,নাবিল,হুমায়ুন,সাইদুর,আরিফ,রজত প্রমুখ।
প্রতিযোগিতার পুরষ্কার তিনটি শাখায় মোট ১৮ জনকে দেওয়া হবে। এছাড়া প্রত্যেক শাখা থেকে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য পুরষ্কার হিসেব নগদ টাকা ও ক্রেস্ট দেওয়া হবে।
উল্লেখ্য, সংস্থার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফলাফল ১৮ মে ২০২৪ বিকাল ৫ টায় সংস্থার অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশিত হবে।এছাড়া স্ব স্ব প্রতিষ্ঠানে ১৯ মে সকাল ১০টায় জানতে পারবেন।
এলএইচ




