অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে আরো এক প্রাণঘাতী রোগের সংযোগ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে আরো এক প্রাণঘাতী রোগের সংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন

অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে আরো এক প্রাণঘাতী রোগের সংযোগ

ছবি: সংগৃহীত


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার সঙ্গে নতুন আরেকটি রোগের সংযোগ মিলেছে। এই টিকার সঙ্গে রক্ত জমাট বাধার অতি বিরল ও মারাত্মক রোগ ‘ভ্যাকসিন-ইনডিউসড ইমিউন থ্রোমবোকায়টোপেনিয়া অ্যান্ড থ্রোমবোসিসের’ (ভিআইটিটি) এর সংযোগ পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং এক দল গবেষকের যৌথ গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণাপত্রে বলা হয়েছে, অ্যাডিনোভাইরাস সংক্রমণের সঙ্গে সংযোগ থাকা ভিআইটিটি এবং অ্যাডিনোভাইরাল ভেক্টর ভিআইটিটি-এর পিএফফোর অ্যান্টিবডিতে হুবহু একই আণবিক ছাপ পাওয়া গেছে।

ফ্লিন্ডার্সের গবেষক টম গর্ডন জানিয়েছেন, এই রোগে প্রাণঘাতী অ্যান্টিবডি উৎপাদনের যে প্রক্রিয়া, তা কার্যত অভিন্ন এবং জিনগতভাবে একই রকম ঝুঁকিপূর্ণ। অর্থাৎ অ্যাডিনোভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী অ্যান্টিবডিতে যে ক্ষতিকর এএফফোর উপাদানের খোঁজ মিলেছে, অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা নেওয়ার পর শরীরে যে অ্যান্ডিবডি তৈরি হয়, তাতেও একই উপাদানের খোঁজ মিলেছে।

গত কয়েক বছরে টিকার পার্শ্বক্রিয়া নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়েছে অ্যাস্ট্রজেনেকা। এসব ঘটনায় ৫০টিরও বেশি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মেনে নিয়ে সংস্থাটি জানিয়েছে, তাদের তৈরি টিকা থেকে বিরল থ্রমবটিক থ্রমবোকায়রোপেনিক সিনড্রম (টিটিএস) রোগ হতে পারে। এই রোগে রক্ত জমাট বেঁধে যায়, প্লাটিলেট কমে গিয়ে হার্ট অ্যাটাক এবং ব্রেন হ্যামরেজের ঝুঁকি বাড়ে।

২০২১ সালের অক্টোবরে ভারতের দিল্লির একটি বেসরকারি সংস্থা অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং ভিআইটিটি এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল। কোভিড টিকা নেওয়ার পর সাত জন ভিআইটিটিতে আক্রান্ত হন বলে জানায় তারা। জটিলতা বেড়ে গিয়ে একজন মারাও যান বলে সামনে আসে। 

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার