ছবি: সংগৃহীত
সিলেটের উপর দিয়েও মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (১৬ মে) চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গত ৩ দিন ধরে ধারাবাহিকভাবে বাড়তে থাকা তাপমাত্রা বিকেল ৪টায় ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকে। এই তাপমাত্রা চলতি বছরের সিলেটে সর্ব্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো.সজীব হোসাইন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটে রেকর্ডকৃত তাপমাত্রা ছিলো ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
এম সি




